1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 50.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

 

বরগুনা জেলা প্রতিনিধিঃ প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিকদের নানাবিধ সমস্যা ও দীর্ঘদিনের দাবিসমূহ জাতীয় সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আবেদনপত্র হস্তান্তর করা হয়েছে।রবিবার (১২এপ্রিল২৬) বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ–এর হাতে সংগঠনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে এ আবেদনপত্র তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ কমিউনিটি প্যারামেডিকদের বর্তমান চ্যালেঞ্জ, কর্মসংস্থান সংকট এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে তাদের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০১১ সালে চালু হওয়া দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রায় ২০ হাজার কমিউনিটি প্যারামেডিক দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের জন্য রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থা, স্থায়ী কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি।এ সময় সংগঠনটির পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ, অনুমোদিত ওষুধের তালিকা হালনাগাদ ও সম্প্রসারণ করা, উপকূলীয় অঞ্চলে বিশেষ অগ্রাধিকার এবং সরকারের ঘোষিত স্বাস্থ্যকর্মী নিয়োগে কমিউনিটি প্যারামেডিকদের অন্তর্ভুক্তিসহ পাঁচটি দাবি তুলে ধরা হয়।সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আবেদনপত্র গ্রহণ করে বলেন, “কমিউনিটি প্যারামেডিকদের বিষয়টি অত্যন্ত যৌক্তিক। আমি বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরব এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।”এসময় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত সংসদীয় বক্তব্যও মাননীয় এমপি’র হাতে তুলে দেওয়া হয়। সংগঠন জানায়, সংসদীয় আলোচনার মাধ্যমে কমিউনিটি প্যারামেডিকদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে বলে তারা আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park