1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

নাশকতার মামলায় : রিজভী-নুরসহ ৮ নেতা ৫ দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

 

দিগন্ত ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আট নেতার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (২৮ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন– বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরওয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী এ মামলায় আসামিদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।রিমান্ড আবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি, অগ্নিসংযোগের সরঞ্জামাদি দ্বারা সজ্জিত হয়ে মিরপুর মডেল থানা এলাকায় কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশবহির্গমন গেট ভেঙে প্রবেশ করে। এরপর মেট্রোরেলের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষতিসাধন এবং সরঞ্জামাদিতে আগুন দিয়ে ৫০ কোটি টাকার ক্ষতি করে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি এবং ঘটনাস্থল পরিদর্শন করে ওই ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে আসামিরা জড়িত আছে বলে সন্দেহের কারণ রয়েছে। তাই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করা প্রয়োজন।আসামিদের মধ্যে রিজভী পল্টন মডেল থানার মামলায় এবং ভিপি নুর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। এছাড়া অপর ছয় আসামি বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।এর আগে গত ২২ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর উপপরিচালক (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবীর বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাতনামা ৫/৬ হাজার আসামি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park