1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ধর্ষণ মামলা তুলে নিতে স্টাম্প জালিয়াতি করে উল্টো মামলায় ফাঁসানোর অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।কতিপয় বখাটে যুবকদ্বারা কৃষ্ণা রায় নামের এক যুবতিকে ধর্ষণ করলে তার মায়ের করা ধর্ষণ মামলা হতে জালিয়াতি করে ঐ ধর্ষক চক্রের সদস্যগন উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায় সুবোধ কুমার রায় খুলনা তেরোখাদা সাব রেজিস্ট্রি অফিসের একজন মোহরাব। তার কন্যা কৃষ্ণা রায় স্থানীয় বখাটে দ্বারা ২০২১ সালে ধর্ষণের শিকার হলে তার স্ত্রী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করেন।যাহার নম্বর নারী ও শিশু ৭৫/২১।এই মামলা চলাকালে ধর্ষণকারী আমার স্ত্রী ও কন্যাকে মামলা তুলে নিতে হুমকি ধামকি ও মারপিট করে,যার প্রেক্ষিতে আমার স্ত্রী আবারও খুলনা মহানগর দায়রা জজ আদালতে একটি ক্রি: রিভিশন মামলা করেন যার নম্বর ৩৫৯/২৩।এদিকে আমার কিছু টাকার প্রয়োজন হলে আমি কয়রার একটি বেসরকারি এনজিও “কালব” থেকে ৩,০০,০০০/৯ (তিন লক্ষ) টাকা লোন নেওয়ার জন্য আবেদন করি তারা সিকিউরিটি হিসাবে আমার নিকট থেকে ৩০০/= টাকার ননজুডিসিয়াল ফাঁকা ষ্ট্যাম্পে আমার স্বাক্ষর করিয়ে নেয়।পরবর্তীতে আমি সোনালী ব্যাংকে চেক জমা দিলে এনজিও কর্তৃপক্ষ আমাকে উক্ত ফাঁকা ষ্ট্যাম্প ফেরত দেয়। সরল বিশ্বাসে ষ্ট্যাম্পগুলি আমি আমার বাড়ীতে এনে রাখি। উক্ত দিলীপ কুমার দাস আমার প্রতিবেশী, হরহামেশায় সে ও তার পরিবার আমার বাড়ীতে যাতায়াত করে।এদিকে উক্ত দিলীপ কুমার দাস উল্লেখিত ধর্ষকের নিকট আত্মীয়।ইতোমধ্যে আমার বাড়ী হতে উক্ত ফাকা নন জুডিসিয়াল স্ট্যাম্প তিনটি হারিয়ে যায়। যার প্রেক্ষিতে আমি গত ১০/১২/২০২৩ ইং তারিখে কয়রা থানায় একটি জি,ডি করি।যার নং-৪৫৭।এরপর উক্ত দিলীপ কুমার দাস আমাকে ফোন দিয়ে বলে আমি যেন আমার কন্যার উক্ত ধর্ষন মামলাটিতে কোন স্বাক্ষ্য না দেই। আমি যেন আমার বউকে দিয়ে উক্ত মামলা আদালত হতে প্রত্যাহার করে নেই। যদি তা না করি তাহলে আমার উক্ত হারানো নন জুডিসিয়াল স্ট্যাম্প তিনটি বর্তমানে তার দখলে আছে, আমি তার কথা না শুনলে সে আমার উক্ত ষ্ট্যাম্প ব্যবহার করে আমার নানান ফায়ক্ষতি করবে এবং আমার নামে মিথ্যা মামলা করবে। যার কারণে বাধ্য হয়ে আমি গত ২৬/১২/২০২৩ ইং তারিখ খুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মতে একটি মামলা দায়ের করি।আমার মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশ উক্ত দিলীপ কুমার দাসের বাড়ী হতে আমার হারিয়ে যাওয়া তিনটি স্ট্যাম্প উদ্ধার করে বিজ্ঞ আদালতে জমা দেয়।তবে উক্ত ষ্ট্যাম্পে দীলিপ তঞ্চকতার মাধ্যমে আমার বিরুদ্ধে পাওনা লিখতে গিয়ে আমি উক্ত দিলীপের নিকট টাকা পাবো তাহা লিখে ফেলেন।এতে দিলীপ খুবই ক্ষিপ্ত হয়।একপর্যায়ে গত ২৬/১২/২০২৩ ইং তারিখ খুলনা জেলা সাব রেজিস্ট্রী অফিসের সামনে আমাকে একা পেয়ে তার সাঙ্গপাঙ্গ দিয়ে জোরপূর্বক আমার নিকট হতে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। যার প্রেক্ষিতে আমি ঐদিন অর্থাৎ গত ২৬/১২/২০২৩ ইং তারিখ খুলনা থানায় একটি জি,ডি এন্ট্রি করি।যার নং-১৮০৫।শুধু তাই নয় একই হেতুতে আমি আমার নিরাপত্তার নিমিত্তে গত ২৪/০১/২০২৪ ইং তারিখে উক্ত দিলীপ কুমার দাস ও তার গংদের বিরুদ্ধে খুলনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে ফৌজদারী কার্য্যবিধির ১০৭/১১৭ ধারা মতে একটি মামলা করি।যার নং-এব.পি-৪/২৪।আশঙ্কা প্রকাশ করে সুবোধ কুমার রায় আরো বলেন উক্ত দিলীপ কুমার দাস গংরা ঐ ফাঁকা সাদা কাগজে মিখ্যা তঞ্চকতার আশ্রয় লইয়া এক অঙ্গীকানামা সৃষ্টি করিয়া আমার বিরুদ্ধে অত্র মিথ্যা অভিযোগ দায়ের করেছেন যা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপূর্ণদিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park