1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

তালতলীতে বেস্ট এডুকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

তালতলী প্রতিনিধিঃ গুডনেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির আয়োজনে বেস্ট এডুকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকাল ৩ টায় গুডনেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি অফিসে ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষক সহ কয়েকজন অতিথি নিয়ে বেস্ট এডুকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।সিডিপি ম্যানেজার নাইমুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আল-আমিন। উক্ত বেস্ট এডুকেশন পারফরমেন্স অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি প্রোগ্রামে স্কুলের ফলাফল, শিক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা ও পরিবেশ, শিক্ষার গুনগত মানের উপর বিশেষ আলোচনা করা হয় এবং স্কুলের ফলাফল, শিক্ষার্থীদের উপস্থিতি, নিরাপত্তা ও পরিবেশ, শিক্ষার গুনগত মানের উপর ভিক্তি করে কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর বেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঁচাকোড়ালিয়া ইউনিয়নের উত্তর পঁচাকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park