
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আয়োজনে আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৫ টি মাধ্যমিক পার্টনার স্কুলের ২০ জন মাধ্যমিক স্কুল শিক্ষকদের নিয়ে পার্টনার স্কুল শিক্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় এ ট্রেনিং অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার সুব্রত মল্লিক এর সভাপতিত্ত্বে ট্রেনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন। এই ট্রেনিং এ গুনগতমান সম্পন্ন এবং শিক্ষা সম্পর্কে ট্রেইনাররা তাদের ট্রেনিং কার্যক্রম সম্পন্ন করেন। এসময়ে এই বিষয়ে তাদের বাস্তব ধারনা প্রদান করা হয়।