1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জেলেদের চাল আত্মসাৎ, প্যানেল চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের নামে বরাদ্দকৃত (ভিজিএফ) চাল আত্মসাতের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন অন্যান্য ইউপি সদস্য ও এলাকাবাসী। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দারা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, “২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নে জেলে প্রতি মাসে ৪০ কেজি হারে ৮৩৬ জেলে কার্ডের অনুকূলে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে বরাদ্দকৃত চাল কড়ইবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু উত্তোলন করে ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ টন ২০০ কেজি বিতরণ করে। অবশিষ্ট ৭১ জেলে কার্ডের অনুকূলে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দেয় অন্যান্য ইউপি সদস্যরা।  কর্মসূচি চলাকালে, “অবিলম্বে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।”মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদার প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park