1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত পুলিশ সুপারের খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালামীযের মোবারক র‍্যালি ‎তালতলীতে পার্টনার স্কুল শিক্ষক ট্রেনিং অনুষ্ঠিত ‎তালতলীতে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক অভিনেত্রী রাইমা শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি মো. আনোয়ার হোসেন সম্পাদক মামুন রেজা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মামুন রেজা

‎তালতলীতে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আবুল হাসানঃ বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ শে আগষ্ট ২০২৬) বিকাল ৩ টায় গুড নেইবারস বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আয়োজনে আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ২৫০ জন বাবা, কন্যাশিশু, শিক্ষক, গেষ্ট, স্বেচ্ছাসেবক, স্টাফ নিয়ে গুড ড্যাডি ক্যাম্পেইন এর আয়োজন করা হয় । গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার সুব্রত মল্লিক এর সভাপতিত্ত্বে এই ক্যাম্পেইন আয়োজিত প্রোগ্রামে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আলামিন, কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু, তালতলী সিডিপির সিডিসি চেয়ারপারসন মোঃ আলমগির হোসেন, নলবুনিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধার শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন। এই ক্যাম্পেইনে বক্তারা শিশু অধিকার ও শিশু বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যেক বাবা তাদের কন্যাশিশুদের ১৮ বছরের আগে বিবাহ না দেওয়ার প্রতিজ্ঞা করেন এবং শিশু বিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। এবং এই ত্যাম্পেইনের মাধ্যমে ৩ জন শ্রেষ্ঠ বাবাকে আর্থিক, সামাজিক প্রকিকুলতা সত্ত্বেও তার মেয়ে শিশুদের পড়াশূনা চালিয়ে যেতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বজায় রাখতে সহযোগীতা করা, সন্তানদের দৈনন্দিন পড়াশূনা ও বিদ্যালয় সংক্রান্ত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন করা এবং তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে খোজ রাখা,  বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে ভূমিকা রাখার জন্য ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park