1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

তালতলীতে ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এটিও’র বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

আবুল হাসানঃ বরগুনার তালতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে (স্কুল টাইমে) আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী পন্থী প্রধান শিক্ষকদের প্রথম সারিতে বসিয়ে, তাদের নেতৃত্বে এটিও মোসাঃ সারাহ্ সুলতানাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময়ে সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. আল-আমিন এবং শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার স্বয়ং উপস্থিত ছিলেন। জানা যায়, তালতলী উপজেলায় দায়িত্ব অবহেলার একাধিক অভিযোগ থাকা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এটিও) মোসাঃ সারাহ্ সুলতানার বরগুনা সদর উপজেলায় বদলী হয়। তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (২৬ অক্টোবর ২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সৈকত সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং কিছু সংখ্যক সহকারী শিক্ষক দেখা যায়। তবে জানা গেছে, প্রথম সারিতে বসে বিদায়ী সংবর্ধনার নেতৃত্ব দেওয়া প্রধান শিক্ষকগণ স্কুল ফাঁকিবাজ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দোসর। এদের মধ্যে অন্যতম সওদাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.কামাল মীর এবং আগাঁ ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আওয়ামী দোসর মো. ইউনুস আলী। তারা আওয়ামী লীগের দাপটে প্রতিষ্ঠান চলাকালে উপজেলা শিক্ষা অফিসে বসে দালালী করতেন এবং এখনও সব সময় ক্লাস ফাঁকি দিয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আল-আমিনকে সঙ্গ দেয়। তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার বলেন, আমাদের পরীক্ষার মিটিং ছিলো, একই সাথে সংবর্ধনার কাজটাও সেড়ে ফেলেছি। তবে সরেজমিনে দেখা গেছে, সকাল ১১ টায় শুরু হওয়া সংবর্ধনা ২ টা বাজে শেষ হয়েছে এবং সিংহভাগ শিক্ষক তখনই উপজেলা পরিষদ ত্যাগ করেছেন। তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে সংবর্ধনা দেওয়া একদমই অযৌক্তিক। আওয়ামী পন্থী শিক্ষকদের নেতৃত্বে যে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে এটা আমার নলেজেও আসছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park