1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জয়পরহাট সীমান্ত এলাকায় বিজিবির সম্প্রীতি সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

এস এম জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।জয়পুরহাটের সীমান্ত এলাকায় দেশের চলমান পরিস্থিতিতে বসবাস করা সকল সম্প্রদায়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এক সম্প্রীতি সভা সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভূটিয়াপাড়া বিওপি’র অধিন শালপাড়া আইডিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি ওই সম্প্রীতি সভা, সীমান্তবর্তী স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী, দরিদ্র ও অসহায়দের মাঝে সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। তিনি বলেন, আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না, জয়পুরহাটে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, আপনাদের জানমাল রক্ষায় ও সাহস জোগাতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছে এবং মব সময় আপনাদের পাশেই থাকবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হামিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৪ বিজিবি’র ভুটিয়াপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহ আলম, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখা, জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, কেশবপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি নবিন চন্দ্র রায় , ধলাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবু মাস্টার, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ব্যাবসায়ী হারুনুর রশিদ, ছাত্র সমাজের প্রতিনিধি জুয়েল হোসেন, মুকিত হোসেন, আগাইর মন্দিরের পুরোহিত নরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। এসময় বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সম্প্রীতি সভা শেষে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী, সাত জনকে সেলাই মেশিন ও সাত জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।এ ছাড়াও তিনটি মন্দির সংস্কারের জন্য ৩০ হাজার ও একটি মাদ্রাসায় ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park