1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ঘটনায় মামলা, আসামি ৫ হাজার খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের অভিযানে গাঁজা ও পিকআপসহ আটক-১

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

বিশেষ প্রতিবেদক।।চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ এক মাদক কারবারি আটক করেছে র‍্যাব-৫ এর একটি অভিযানিক দল। (১৮ আগস্ট) রবিবার বিকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চন্দ্রীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ সুমন আলী (৩৫)। রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব।র‍্যাব জানায়, আকটকৃত এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো।এ সময় র‍্যাব অভিযানের বিষয় জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন আলীকে গাঁজাসহ পিকআপ জব্দ করতে সক্ষম হন।এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park