1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চলছে শুধু রিকশা-সিএনজি, অসহযোগ আন্দোলনের প্রভাব ঢাকার সড়কে

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

 

একদফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। ঘোষিত এ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে, চলছে শুধু রিকশা-সিএনজি।এদিকে সকাল থেকে রাজপথে কয়েকটি বাসের দেখা মিললেও, এতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।আজ রোববার (৪ আগস্ট) সকাল আটটা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর শ্যামলী, কলেজ গেট, শিশুমেলা, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, কাকরাইল, মৎস্য ভবন এলাকা সরেজমিনে গণপরিবহন সংকট দেখা যায়। তবে বিভিন্ন সিগনাল ও বাস স্টপেজগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।গণপরিবহন না পেয়ে অনেক যাত্রীকে দেখা গেছে রিকশা বা সিএনজি নিয়ে রওনা দিতে। অনেকে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা নিচ্ছেন, অনেক যাত্রীকে বাস আসবে আশায় অপেক্ষায় দেখা যায়। অনেক যাত্রীকে লেগুনায় বাদুড়ঝোলা হয়ে যেতে দেখা গেছে।ফরহাদ নামে এক মতিঝিলগামী যাত্রী আতঙ্কে আছেন উল্লেখ করে বলেন, আগারগাঁও এলাকায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। গন্তব্যে যাওয়ার মতো বাস পাচ্ছি না। ভেঙে ভেঙে গেলে বা সিএনজি নিলে অনেক খরচ৷ রিকশায় গেলে সময় লাগবে। গণপরিবহন নেই বললেই চলে। আমার মতো হাজারো মানুষ সড়কে বিপাকে৷ গন্তব্যে যদি কোনোভাবে পৌঁছেও যাই নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আছি অনিশ্চয়তায়।রিকশা চালক আলাল বলেন, সারাদেশে আজ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণপরিবহন নাই সড়কে। যারা এই সাত-সকালে অফিস যাবেন তারা পড়েছেন বিপাকে। যাত্রী সেবায় আজ ফুলটাইম সড়কে আছি। চার্জ যতক্ষণ সড়কেও ততোক্ষণ থাকবো।শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামীকাল (৪ আগস্ট) বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।কর্মসূচি সফল করতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক-অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ।তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park