1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা ডুমুরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

 

ইমরান মোল্লা।।খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ রবিউল ইসলাম রবি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন শেষে রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।তিনি জানান জনপ্রিয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। চিকিৎসাকরা জানিয়েছেন-তার দেহের বিভিন্ন স্থানে ৭টি গুলি লেগেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park