1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ খুলনা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ খুলনা নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল অক্টোবর সার্ভিসে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন: আজরা মাহমুদের উজ্জ্বল সাফল্যে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন সাত দফা দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

রাসেল মিনা।। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে খুলনা জেলায় দুইজন এবং বাগেরহাটে একজন রয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।বিভাগীয় স্বাস্থ পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি হওয়া ২৯০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক আক্রান্তের তালিকায় সবচেয়ে বেশি রোগী খুলনা জেলায়-১৩৯ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৬৬ ও বেসরকারিতে ৭৩ জন রয়েছে।এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, যশোরে ২৫ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ১৬ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ১০ জন করে, নড়াইলে ৭ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং মাগুরা ও মেহেরপুরে ২ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৯ জনে। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জন খুলনা জেলা হাসপাতালে। এ ছাড়া বাগেরহাটে ৩ জন ও যশোরে ২ জন মারা গেছেন।স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park