1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

খুলনায় জমি ইজারা থেকে রেলওয়ের আয় প্রায় সাড়ে ৭ কোটি টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের খুলনা-১৮ নং কাচারী এলাকার আওতাধীন রেলের জমি লীজ নেওয়া লাইসেন্সধারীদের কাছ থেকে এ বছর আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৫৭২ টাকা।খুলনা-১৮ নং কাচারীর ফিল্ড কানুনগো ‘র অফিস সূত্রে জানা যায়, রূপসা থেকে মোংলা রেললাইন হতে যশোর জেলার অভয়নগর উপজেলার তালতলা হাট পর্যন্ত খুলনা-১৮ নং কাচারীর আওতাধীন আড়াই হাজার লাইসেন্সধারী রয়েছে। এরমধ্যে ২ হাজার ২১০ জনের বাণিজ্যিক লাইসেন্স রয়েছে। বাকী ২৯০ জনের রয়েছে কৃষি লাইসেন্স।খুলনা-১৮ নং কাচারীর কানুনগো মোঃ মহসিন আলী দিগন্তরকে বলেন, ২০১৯ সাল থেকে খুলনা-১৮ নং কাচারীর আওতাধীন রেলের জমি লিজ নেওয়া লাইসেন্সকারীদের কাছ থেকে আদায় বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে আমাদের আদায় প্রতি অর্থ বছরে সাড়ে ৬ কোটি টাকার ঊর্ধ্বে।২০১৯ সালের পূর্বে আমাদের আদায় ছিলো অর্থবছরের ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা।বর্তমানে লাইসেন্স ফি সহজিকরণসহ প্রচারণা এবং ক্যাম্প কালেকশনের মাধ্যমে আমাদের আদায় বৃদ্ধি পেয়েছে যাকিনা গত বছরের চেয়ে এ বছর ১ কোটি ১২ লাখ টাকা বেশি আদায় তা প্রমান করে। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park