1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আমতলীতে চাঁদা না পেয়ে শিক্ষক অপহরণ করে যুবলীগ নেতা মিঝানের মধ্যযুগীয় নির্যাতন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

আবুল হাসানঃ বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে অপহরণ করে চাঁদা চেয়ে রাতভর নির্যাতন করে যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে মোল্লা মিঝান। নির্যাতনের একপর্যায়ে ওই শিক্ষক শ্রবণশক্তি হারিয়ে ফেলে। এ ঘটনায় যুবলীগ নেতা সন্ত্রাসী মিজানুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা হয়েছে। জানা যায়, অপহৃত ওই শিক্ষকের নাম মোঃ রফিকুল ইসলাম। তিনি বরগুনা সদর উপজেলার গৌরচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউনুস আলী মীরের ছেলে এবং চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আসামি হলেন আমতলী হলদিয়া ইউনিয়নের আমিনিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও চরকগাছিয়া গ্রামের মৃত রশীদ মোল্লার ছেলে মিজানুর রহমান। তিনি বরগুনা জেলা যুবলীগের অন্যতম নেতা। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক নিয়োগ পদে আবেদন করেন মোঃ রফিকুল ইসলাম ও প্রধান আসামি যুবলীগ নেতা মিজানুর রহমান। সেখানে রফিকুল ইসলামের যোগ্যতানুসারে চাকুরী হওয়ায় ক্ষিপ্ত হয় সন্ত্রাসী মিজানুর রহমান। গত ২১ অক্টোবর যুবলীগ নেতা সন্ত্রাসী মিজানুর রহমান ভাড়াটে সন্ত্রাসী দ্বারা বিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুকে অস্ত্র ঠেকিয়ে মারধর শুরু করে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। এসময়ে সন্ত্রাসী মিঝানের ভাড়াটিয়া বাহিনী ওই শিক্ষকের ল্যাবটব ও ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে ছোট একটি ঘরে আটকে রাতভর পাশবিক নির্যাতন চালায় এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শিক্ষকের মানিব্যাগ হাতিয়ে নেয়, মানিব্যাগে থাকায় সোনালী ব্যাংকের এটিএম কার্ড ও তার পাসওয়ার্ড নিয়ে নেয় আসামিরা। আসামিদের নির্যাতনে ওই শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোটরসাইকেল যোগে ছাত্রাবাসের সামনে ফেলে যায়। আহত শিক্ষক রফিকুল ইসলাম বলেন, আমি কেন বরগুনা থেকে এসে ওখানে নিয়োগ পেলাম এটা কিছুতেই মেনে নিতে পারেনি মিজান। সেই রেশ ধরে আমাকে মারধর করে খুনের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে টাকা দিতে পারিনি বলে আমার শরীরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তাদের নির্যাতনে আমার শ্রবণশক্তি ৬০% হারিয়ে ফেলেছি। আমার অসুস্থ্যতা দেখে অন্যান্য শিক্ষকরা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আসামিরা আমার মোটরসাইকেল, ল্যাবটব, এটিমকার্ডের থাকা ৮০ হাজার টাকা নিয়ে গেছে। এদিকে সন্ত্রাসী মিজানুর রহমানের মোবাইল নম্বরে কল করে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ, মিজানুর রহমানের সহযোগীরা বেশ বেপরোয়া। লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, মাদকের সাম্রাজ্য গড়ে তোলা সহ নানা অপরাধে জড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিক্ষককে নির্যাতন করে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় সোমবার রাতে আমতলী থানায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park