
জহিরুল ইসলাম,ঝিকরগাছা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল, ১টি কাভার্ড ভ্যান ও ১৪ রিল মিডিয়াম পেপার সহ দ্বীপ কুমার বিশ্বাস (১৯) নামে একজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।মঙ্গলবার (৮ মে) আনুমানিক ভোর ৪ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর ট্রাক টার্মিনালের সামনে যশোর বেনাপোল মহাসড়কে সন্দেহ জনক একটি কাভার্ড ভ্যান আটক করে, গাড়ির হেলপার দ্বীপ কুমার বিশ্বাস(১৯)কে আটক করা হয়। তার বাড়ি উত্তর কাগজপুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীর দেখানো ও বাহির করে দেওয়া মতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ড্রাইভিং সিটের পিছনে বক্সের ভিতর থেকে দুটি বস্তায় ২৫০ বোতল ফেন্সিডিল ও ১৪ (চৌদ্দ) রিল মিডিয়াম পেপার উদ্ধার করে।আটককৃত আসামী দ্বীপ কুমার বিশ্বাস বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের তপন পদ বিশ্বাসের ছেলে।উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৭,৫০,০০০ (সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়।