1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর লাশ চুরি গ্রেফতার হলেন ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা অভয়নগরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক খুলনায় জমকালো আয়োজনে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে সন্ত্রাস নির্মূল করতে হবে: হুইপ বকুল খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত, প্রতিবাদ করলেই হত্যা : কেসিসি প্রশাসক কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

গ্রেফতার হলেন ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালায় এসআরবি-১-এর একটি দল। ওই বাসা থেকেই তাকে আটক করা হয়।গ্রেফতারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা এবং দুর্নীতির অভিযোগ উল্লেখযোগ্য।

দুদকের মামলা ও নিষেধাজ্ঞা : ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত তার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন এবং ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

যেভাবে গ্রেফতা: এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বারিধারার একটি বাসা থেকে মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে এসআরবি-১। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাঈদ খোকনের অবস্থানের বিষয়ে গতকাল রাতে গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযানে নামে এসআরবি-১-এর একটি বিশেষ দল।অভিযানের একপর্যায়ে সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআরবির গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সাঈদ খোকনকে আটক করার পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park