1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর লাশ চুরি গ্রেফতার হলেন ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা অভয়নগরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক খুলনায় জমকালো আয়োজনে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে সন্ত্রাস নির্মূল করতে হবে: হুইপ বকুল খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত, প্রতিবাদ করলেই হত্যা : কেসিসি প্রশাসক কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর লাশ চুরি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কবর খুঁড়ে এক শিশুর লাশ চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে কবর খোঁড়া এবং শিশুটির লাশ না থাকার বিষয়টি জানাজানি হয়। পরে স্বজনেরা কবরস্থানে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। কবরের ভেতরে শিশুটির লাশও পাওয়া যায়নি। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।নিখোঁজ শিশুটির নাম ফাহিমা। সে ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। তার বয়স হয়েছিল ১ বছর ১ মাস। পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।শিশুটির মা শাহাজান বেগম বলেন, পানিতে পড়ে আমার মেয়ের মৃত্যু হলে তাকে এখানে দাফন করি। গতকাল সন্ধ্যাতে হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যে কবর থেকে মেয়ের লাশ চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের লাশ ফেরত চাই।স্থানীয় বাসিন্দা মোকবুল হোসেন বলেন, দাফনের এক মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির লাশ উধাও হয়ে গেছে। কোনো কবিরাজ বা চক্র লাশটি নিয়ে যেতে পারে বলে তাদের ধারণা। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি লাশ চুরির ঘটনা ঘটেছে। তবে সেসব লাশেরও কোনো সন্ধান মেলেনি।সখিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park