1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা অভয়নগরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক খুলনায় জমকালো আয়োজনে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে সন্ত্রাস নির্মূল করতে হবে: হুইপ বকুল খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত, প্রতিবাদ করলেই হত্যা : কেসিসি প্রশাসক কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

শরীয়তপুরে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে শরীয়তপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানান তারা।সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে সংকটে ফেলবে।বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ ছালেহ বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park