1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আইজিপি খুলনায়, তেরখাদায় যুবদল নেতাকে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩ চরকুমারিয়া ইউনিয়নে প্রবীণ ও মুরব্বিদের ভালোবাসায় সিক্ত আবুল কালাম মোল্লা খুলনা সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদের মায়ের ইন্তেকাল, মহানগর তাঁতী দলের শোক

দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: কবি আব্দুল হাই বিপুলের সম্মানে দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুলনার ৪৫/২, বাবুখান রোডে। সাহিত্য, সংস্কৃতি ও কবিতার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাংবাদিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল বাহারাম টিটু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখিকা সংঘের নেত্রী শামীমা সুলতানা শিলু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক এজিরানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহরিয়ার হাসান, আসমা সিরাজী মিমি, দিলারা নাসরিনসহ আরও অনেকে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবি আব্দুল হাই বিপুলের লেখা ‘স্মৃতির শহর খুলনা’ বই থেকে কবিতা আবৃত্তি। বইটি থেকে কবিতা আবৃত্তি করেন নারী নেত্রী ও লেখিকা সংঘের নেত্রী শামীমা সুলতানা শিলু। তাঁর আবৃত্তিতে কবির লেখনী ও খুলনা শহরের স্মৃতিনির্ভর সাহিত্যচর্চার বিষয়টি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।দৌলত মঞ্জিল পরিবারের এ আয়োজন কবি আব্দুল হাই বিপুলের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park