1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইজিপি খুলনায়, তেরখাদায় যুবদল নেতাকে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩ চরকুমারিয়া ইউনিয়নে প্রবীণ ও মুরব্বিদের ভালোবাসায় সিক্ত আবুল কালাম মোল্লা খুলনা সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদের মায়ের ইন্তেকাল, মহানগর তাঁতী দলের শোক মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪ খুলনা রায়েলমহলে ৩ শতক জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা—বিবাদীকে জমিতে প্রবেশে বারন খুলনায় এআই ও আধুনিক ডিজিটাল সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শরীয়তপুরে আবাসিক হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার খুলনা ​ডুমুরিয়ায় বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ প্রদান

আইজিপি খুলনায়, তেরখাদায় যুবদল নেতাকে গুলি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

খুলনা জেলা প্রতিনিধি।।খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অবস্থানকালে জেলার তেরখাদায় দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন যুবদল নেতা মো. রামীম বিশ্বাস (৩২)। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে ‘খান ব্রিকস’-এর কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে পারহাজীগ্রামের ঘটনাস্থলে একটি ভ্যানে অবস্থান করছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।আইজিপির খুলনায় অবস্থানের মধ্যে এমন ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে” প্রকাশ্য সড়কে দিনের বেলায় একজন রাজনৈতিক সংগঠনের নেতাকে গুলি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park