1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আইজিপি খুলনায়, তেরখাদায় যুবদল নেতাকে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩ চরকুমারিয়া ইউনিয়নে প্রবীণ ও মুরব্বিদের ভালোবাসায় সিক্ত আবুল কালাম মোল্লা খুলনা সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদের মায়ের ইন্তেকাল, মহানগর তাঁতী দলের শোক

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

দিগন্তর ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এরপর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। পরবর্তী সময়ে তাঁর পদত্যাগের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park