1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আইজিপি খুলনায়, তেরখাদায় যুবদল নেতাকে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩ চরকুমারিয়া ইউনিয়নে প্রবীণ ও মুরব্বিদের ভালোবাসায় সিক্ত আবুল কালাম মোল্লা খুলনা সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদের মায়ের ইন্তেকাল, মহানগর তাঁতী দলের শোক মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪ খুলনা রায়েলমহলে ৩ শতক জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা—বিবাদীকে জমিতে প্রবেশে বারন খুলনায় এআই ও আধুনিক ডিজিটাল সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা উপজেলায় ২৫ অক্টোবর রবিবার বিকাল চারটায় পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে ‘বরনপাড়া বায়োগ্যাস পল্লী’র উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সিড ফাইন্যান্সিং মোঃ পারভেজ মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজুর আলম খান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুচি রানী সাহা উপজেলা নির্বাহী অফিসার ফুলতলা, বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা। সফল উদ্যোক্তা সফর গাজী প্রমি আক্তার লিজা সভাপতি শিরোমনি যুব উন্নয়ন সংস্থা, মোঃ রানা শেখ বায়োগ্যাস পল্লীর সুবিধা ভোগী দলনেতা মোঃ শামিম হাসান, শেখ আবুবকর জনাব মোঃ শামিম সরদার। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, বিকল্প জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রতি জনসচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বায়োগ্যাস জৈব বর্জ্য ও গোবর থেকে উৎপাদন করা যায়। এর ব্যবহার রান্নার জ্বালানির বিকল্প হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি জৈব বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ কমাতেও সহায়তা করতে পারে। গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park