1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা বটিয়াঘাটা যুবদল নেতা বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, উপজেলা বিএনপির নিন্দা নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অভয়নগরে অনুষ্ঠিত জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

খুলনা বটিয়াঘাটা যুবদল নেতা বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, উপজেলা বিএনপির নিন্দা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি।এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মো. বাহাদুর মুন্সি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। তাঁদের দাবি, তিনি একজন স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে বিভিন্ন সময়ে মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তাঁরা।বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।
বাহাদুর মুন্সির কিছু কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধ থাকার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় তার সমাধান করা উচিত। এ ধরনের বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমীচীন নয়।তাঁরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার করা অনুচিত। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধ করে তথ্যের সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।বিবৃতির শেষাংশে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে বক্তব্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park