1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎আবুল হাসানঃ বরগুনায় ভুয়া ডাক্তার খ্যাত বিধান রঞ্জন সরকারের নেই বিএমডিসি ও বিএনএমসির সনদপত্র। চিকিৎসাসেবা দেওয়ার কোন প্রকার বৈধতা না থাকলেও প্রতিনিয়ত অপচিকিৎসা করছেন তিনি।  জ্বর ও হাঁচি-কাশি সহ সকল রোগের চিকিৎসা করেন তিনি। গ্রামাঞ্চলের সহজ সরল ও অবলা মানুষ তার কাছে গেলে দেওয়া হয় একাধিক পরীক্ষা। পরীক্ষায় কোন প্রকার সমস্যা না থাকলেও দেওয়া হয় এন্টিবায়োটিকের পাশাপাশি আরও বেশ কয়েকটি ঔষধ। ‎বরগুনা মেকার পট্টিতে চেম্বার করেন বিধান রঞ্জন সরকার নামের কথিত চিকিৎসক। অনুমতি ও সনদপত্র না থাকলেও সকল ধরনের রোগের চিকিৎসা করেন তিনি। ব্যবস্থাপত্রের পাশাপাশি দিয়ে থাকেন একাধিক পরীক্ষা। তবে তার নিজ মালিকানাধীন অবৈধ ক্লিনিক মিনতী ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানো বাধ্যতামূলক। এমন কি তাহার কাছে চিকিৎসা করতে যাওয়া রোগীদের ঔষধ কিনতে হবে বিধানের ছেলের ফার্মেসি অপূর্ব মেডিকেল হল থেকে। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ‎বিধান রঞ্জন সরকারের কাছে তার সনদ ও ব্যবস্থাপত্রসহ অবৈধ ক্লিনিক সম্পর্কে জানতে চাইলে তিনি সত্তর দিতে পারেনি। বরং গ্রাম ডাক্তার সভাপতি জালাল উদ্দীনকে ডেকে বিতর্কের সৃষ্টি করে। জালাল উদ্দীনের কোনো চেম্বার করার বৈধতা না থাকলেও তারা উভয়ই দিব্বি চেম্বার বাণিজ্য করে  যাচ্ছেন। ‎বরগুনা সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তাহ্ বলেন, বিধান রঞ্জন সরকারকে এর আগেও দু’বার জেল জরিমানা করা হয়েছে। তিনি সহ ভুয়া ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park