
আবুল হাসানঃ বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি’র আয়োজনে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। আজ রোববার (১৪ জুন ২০২৬) দুপুর ২:৩০ ঘটিকায় চান্দুখালী সঃ প্রাথমিক বিদ্যালয়ে ১৭১ জন শিশু, অভিভাবক, অতিথি, স্বেচ্ছাসেবক ও শিক্ষকদের নিয়ে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়। গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির প্রোগ্রাম অফিসার শলোমন বৈরাগী’র সভাপতিত্ত্বে আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন প্রোগ্রামে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল বশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আলামিন, চান্দুখালী সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ ফাতেমা ইয়াসমিন এবং তালতলী সিডিপির সিডিসি কমিটির চেয়ারপারসন মোঃ আলমগীর হোসেন। উক্ত শিশু শ্রম প্রতিরোধ দিবস উদযাপন প্রোগ্রামে শিশু শ্রম প্রতিরোধ দিবসের তাৎপর্য ও গুরুত্ব এবং শিশু শ্রমের কুফল এবং শিশু অধিকার সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।