1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র পথচলা শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোফাজ্জল হোসেন,টাঙ্গাইল জেলা প্রতিনিধি।।টাঙ্গাইলে এক ঝাঁক উদ্যমি নারীদের উদ্যোগে বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।টাঙ্গাইল জেলা শহরের কলেজপাড়া এলাকায় সংগঠন কার্যালয়ে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হাছিনা আফরোজ দিনা। কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব গ্রহণ করেন সাধারণ সম্পাদক মমতাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক সুবর্না খান ইতি, প্রোগ্রাম অফিসার ইলমি তাবাসসুম, কার্যকরী সদস্য ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা।‘বেঁচে থাকা’।সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই তারা তিনজন দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।জীবিত থাকা আর বেঁচে থাকার পার্থক্য অনুধাবন করতেই -আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এক ঝাঁক উদ্যমী নারী সমাজসেবীদের উদ্যোগে যাত্রা শুরু করলো নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’।সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এটি গঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।সংগঠনের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা।জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী পরিচালনা। পরিবেশ রক্ষায় সচেতনতা ও বৃক্ষরোপণ অভিযান।অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং অন্যের উপকারে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। আমরা চাই একটি মানবিক সমাজ গড়তে যেখানে কোনো মানুষই অবহেলিত থাকবে না।” সংগঠনের সদস্যরা একে অপরের সহযোগিতায় এবং স্বচ্ছতার সাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, সংগঠনটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বড় পরিসরে মানবিক প্রকল্প পরিচালনার পরিকল্পনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park