1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধ মহড়া

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিনীদের চাপের মুখে পাল্টা শক্তি প্রদর্শনে নামল ইরান। হরমুজ প্রণালীতে আজ রোববার (০১ ফেব্রুয়ারি) থেকে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে দেশটির নৌবাহিনী। তেহরানের এই পদক্ষেপে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এর আগে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিম এশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন। নিমিৎজ শ্রেণির এই রণতরীর সঙ্গে ছিল তিনটি আর্লে বার্ক শ্রেণির ডেস্ট্রয়ার। গত সপ্তাহে এসব যুদ্ধজাহাজ ইরান উপকূলের কাছাকাছি অবস্থান নেয়। এই প্রেক্ষাপটে গতকাল শনিবার রাতে ইরান ঘোষণা দেয়,  রোববার ও সোমবার হরমুজ প্রণালীতে ‘লাইভ ফায়ার ড্রিল’ বা সরাসরি গোলাবর্ষণ মহড়া চালানো হবে। সামরিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ জলপথ। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। ফলে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়েই যুক্তরাষ্ট্রকে চাপের মুখে ফেলতে চাইছে তেহরান।এদিকে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে।  কিছুদিন আগে দেশটিতে শুরু হওয়া গণবিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। কয়েকটি মানবাধিকার সংস্থার অভিযোগ, প্রায় ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park