1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সোয়া আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।নিহত আজিজুর রহমান ওরফে মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। আবু সুফিয়ান নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ একদল লোক। এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।পরে আবার বিক্ষোভকারীরা সড়কে উঠে এসেছে। তাঁদের ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। বিক্ষোভের মধ্যেই পাশ দিয়ে যানবাহন চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park