1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

ঝিকিরগাছায় চোরাই নৌকা-জাল আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় বোধখানা বাওড় থেকে চোরাই মাছসহ নৌকা ও মাছধরা জাল জব্দ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছ চুরির সাথে জড়িত চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়। বাওড় ইজারাদার জাহিদ হাসান জানান, বাওড় পাড়ের ঘেরমালিকখ্যাত স্থানীয় একটি সংর্ঘবদ্ধ চক্র নিজেদের নৌকা ও জাল ব্যবহার করে গভীর রাতে বাওড় থেকে মাছ চুরি করে মর্মে জানতে পারেন। ফলে সম্প্রতি বাওড়ের গার্ডদের সতর্ক নির্দেশনা দেয়া হয়। এদিন ভোরে বাওড়ের গার্ডরা জানতে পারে মাছ চুরি হচ্ছে। পরে গার্ডরা একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া দেয়। এসময় চোরাইকৃত মাছ, নৌকা ও জালফেলে  চোরচক্র পালিয়ে যায়। পরে বাওড়ের গার্ডরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ বাওড় থেকে চোরাইকৃত মাছ, নৌকা ও জাল জব্দ করে। জানতে চাইলে ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করা থানার কর্তব্যরত এসআই সোবহান বলেন, জব্দকৃত মালামাল থানা হেফাজতে আছে এবং মামলার প্রক্রিয়া চলছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park