1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরিয়তপুরে মোটরসাইকেলে হ্যান্ডকাফ লাগিয়ে আলোচনায় পুলিশ কর্মকর্তা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

 

দিগন্ত রিপোর্ট।।চোরের হাত থেকে মোটসাইকেল রক্ষায় ভিন্ন পন্থা অবলম্বন করে আলোচনায় এসেছেন শরীয়তপুরের পালং মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মাসুদ রানা।এই ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।মঙ্গলবার (৭ মে) স্থানীয় গণমাধ্যম কর্মী খান মুহাম্মদ শিহান তার ফেসবুক আইডিতে মোটরসাইকেলের চাকায় হ্যান্ডকাপ লাগানো দুটি ছবি পোস্ট করেছেন।যেখানে তিনি লিখেছেন,‘হাতকড়া ঝুলছে মোটরসাইকেলের হাইড্রোলিক প্লেটে’।তার সেই পোস্টে বেশ কয়েকজন কমেন্টও করেছেন।কামরুজ্জামান পলাশ খান নামের এক ব্যক্তি সেখানে কমেন্টে লিখেছেন, ‘মটর সাইকেল গ্রেপ্তার’। কাওসার মাহমুদ শান্ত নামের আরেক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘মটরসাইকেল যখন হত্যা মামলার আসামী’।এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্য মাসুদ রানা বলেন, আমার বাসার সামনে চলাচলের একমাত্র সড়কটিতে সংস্কার কাজ চলমান রয়েছে।এতে সড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।এতে করে মোটরসাইকেলটি বাসায় নিতে পারিনা।তাই চুরি এড়াতে মোটরসাইকেলটি হাতকড়া দিয়ে তালা মেরে রেখেছিলাম।মোটরসাইকেলে হ্যান্ডকাফ লাগানোর বিষয়ে আইন কি বলে? জানতে চাইলে জেলা জজ আদালতের এডভোকেট সহিদুল ইসলাম সজীব বলেন, বেঙ্গল পুলিশ রেগুলেশন, প্রবিধান ৩৩০ এ হাতকড়ার ব্যবহার সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে হাতকড়া সব সময় ব্যবহার উপযোগী রাখতে হবে। কোনো পুলিশ সদস্য পেশাগত কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে এটি ব্যবহার করতে পারবেন না।জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park