1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

নাটোরে বাবা-মেয়ের একত্রে এইচএসসি পাস

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষার কোনো বয়স নেই’ কথাটি আবারও প্রমাণ করলেন নাটোরের লালপুর উপজেলার বাঘা কাকড়ামারী গ্রামের আব্দুল হান্নান। ৪০ বছর বয়সেও শিক্ষার প্রতি অদম্য আগ্রহ ও মনোবলই তাকে এনে দিয়েছে নতুন সাফল্যের গল্প। মেয়ের সঙ্গে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দারুণ ফলাফল করে পাস করেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, বাবা আব্দুল হান্নান পেয়েছেন জিপিএ-৪.৩৩ এবং মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১। বাবা পরীক্ষা দিয়েছেন বাঘা কাকড়ামারী কলেজ থেকে, আর মেয়ে পরীক্ষা দেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। এর আগে, ২০২৩ সালে একইসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই উত্তীর্ণ হন। পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে প্রথমবার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন হান্নান। কিন্তু সে সময় তিনি অকৃতকার্য হন। এরপর সংসারের দায়ে লেখাপড়া ছেড়ে গোপালপুর রেলগেট এলাকায় একটি ছোট চায়ের দোকান দেন। দিন গড়ায়, সংসার বড় হয়, তবে আব্দুল হান্নানের মনের কোণে শিক্ষালাভের ইচ্ছেটা আরও প্রবল হতে থাকে। অবশেষে মেয়ের উৎসাহে ২৫ বছর পর ফের বই হাতে তুলে নেন তিনি। মেয়ে হালিমা খাতুন বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব। বাবার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করা। এবার একসঙ্গে এইচএসসি পাস করতে পেরে আমি গর্বিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আব্দুল হান্নান বলেন, সংসারের চাপে স্বপ্নটা থেমে গিয়েছিল। মেয়ে আর স্ত্রীর উৎসাহে আবার শুরু করি। এখন এইচএসসি পাস করেছি। আমার ইচ্ছা, পড়ালেখা চালিয়ে একদিন মাস্টার্স ডিগ্রি অর্জন করব। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, এটি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক একটি দৃষ্টান্ত। একসঙ্গে বাবা-মেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতে পুরো সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আগ্রহ বাড়াবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park