1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

সুন্দরবন থেকে ফেরার পথে নদীতে পড়ে শিশু নিখোঁজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
দেশের জনতার কথা বলে...

 

ইমরান মোল্লা।।খুলনায় পরিবারের সঙ্গে সুন্দরবনের করমজল ভ্রমণ শেষে বাড়িতে ফেরার পথে ফেরিঘাটে ফেরি থেকে নদীতে পড়ে ৭ বছরের শিশু রিধি রায় নিখোঁজ রয়েছেন। সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বটিয়াঘাটা উপজেলার ঝপঝপিয়া নদীর পানখালি ফেরিঘাটে এ ঘটনা ঘটে। এদিকে শিশুটিকে উদ্ধারের জন্য মঙ্গলবার (৭ মে) ভোর থেকে চেষ্ঠা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। কিন্তু এখনও সন্ধান মেলেনি।ফায়ার সার্ভিস জানিয়েছে, রিধি রায় বাবা-মা ও আত্মীয়দের সঙ্গে সুন্দবরনের করমজল এলাকায় যায়। সেখান থেকে ট্রলারে করে বাড়িতে ফিরছিল তারা। পথিমধ্যে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে ট্রলারটি পানখালি ফেরিঘাটে ভিড়ে।এ সময় ট্রলার থেকে দাঁড়িয়ে থাকা ফেরির ওপর দিয়ে ঘাটে উঠার চেষ্টা করছিল তারা।কিন্তু রিধি রায় ফেরি ও পন্টুনের মাঝে থাকা ফাঁকা দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।পরে মঙ্গলবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও তল্লাশি চালায়।কিন্তু এখনও সন্ধান মেলেনি।নিখোঁজ রিধি রায় বটিয়াঘাটা উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার রতন কুমার রায়ের মেয়ে। সে প্রথম শ্রেণির ছাত্রী। তার সন্ধানে নদী তীরে অবস্থান করছেন বাবা রতন কুমার ও মা বিউটি রায়সহ পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park