1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

ঝিকরগাছায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

জহিরুল ইসলাম,ঝিকরগাছা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিলো তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন যশোর ২-৮৬ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদ্দুজামান তুহিন।বৃহস্পতিবার (৩০ মে) সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিশেষ করে বাচ্চাদের কাছে সিগারেট বিক্রির ক্ষেত্রে সচেতন হতে হবে, আল্লাহর রহমতে মানুষের অসাধ্য কোন কাজ নেই। ধুমপানের কারণে সারাদেহ ক্ষতিগ্রস্ত  হয়। আসুন ধুমপান পরিহার করি সুস্থ জীবন গড়ি।উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park