1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

ডিএসসিসি”র ২৩ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলামকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড “উত্তর বিএনপির সাধারণ সম্পাদক” নজরুল ইসলামকে ভবিষ্যৎ কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী। স্থানীয়দের দাবি, জনগণের কল্যাণে নিবেদিত ও কর্মীবান্ধব নেতৃত্বের কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন নজরুল ইসলাম। দলের দুঃসময়ে মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি রাজপথে থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা পালন করেছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।এলাকাবাসীর ভাষ্য, নজরুল ইসলাম একজন সাহসী, সৎ ও জনবান্ধব নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।স্থানীয় বাসিন্দাদের মতে, ২৩ নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য একজন জবাবদিহিমূলক ও জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন।তাদের বিশ্বাস, নজরুল ইসলাম কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।এ বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের বলেন, “নজরুল ইসলামের মতো একজন জনবান্ধব ও ত্যাগী নেতা যদি ডিএসসিসির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন, তাহলে এলাকার উন্নয়নে নতুন গতি আসবে।তিনি মানুষের কথা শোনেন এবং জনগণের কল্যাণে কাজ করতে বিশ্বাস করেন।”এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনে ২৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নজরুল ইসলামের মতো নেতৃত্ব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park