1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে উড়ে গেছে ঘর,নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ককটেল বিস্ফোরণে সোহান বেপারি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারি পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারির ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। মাঝেমধ্যে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে কুদ্দুস বেপারির চাচাতো ভাই সাগর বেপারির সদ্য নির্মিত বসতঘরে হাতবোমা প্রস্তুতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চাল ও বেড়া উড়ে গেছে। আর ঘটনাস্থলেই সোহান বেপারি নিহত হন।পরে তার মরদেহ কাছাকাছি একটি রসুন ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। একই ঘটনায় আরও দুজন মারাত্মকভাবে আহত হলে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।জানা গেছে, গত তিন মাস আগে নতুন ঘরটি নির্মাণ করেন কুদ্দুস বেপারির চাচাতো ভাই সাগর বেপারি। ঘরটি নির্মাণে আর্থিকভাবে সহায়তা করেছিলেন কুদ্দুস বেপারি নিজেই।তবে বসতঘরটিতে এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে বসবাস শুরু করেননি সাগর বেপারি ও তার পরিবার। ঘটনার পর সাগরের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামী ভ্যান চালান। মানুষের সহযোগিতায় ঘরটি তৈরি করেছি। ভাবছিলাম কয়েকদিন পর সেখানে উঠবো। ভোররাতে হঠাৎ বোমার শব্দে ঘুম ভেঙে যায়। পরে জানতে পারি আমাদের নতুন ঘরে নাকি বিস্ফোরণ হয়েছে। রাতে সেখানে কে বা কারা ছিল, তা আমরা জানি না। ঘরে কোনো আসবাবপত্র না থাকায় তালা দেওয়া ছিল না।স্থানীয় বাসিন্দা সাজেদা বেগম বলেন, আগে এই এলাকায় প্রায়ই মারামারি হতো। দুপক্ষের লোকজন দলাদলি করে সংঘর্ষে জড়াত। গত এক বছর ধরে অনেকে জেলহাজতে থাকায় আমরা শান্তিতে ছিলাম। এখন আবার আগের মতো শুরু হয়েছে। আমরা এসব ঝামেলায় জড়াই না। আপনারা এলাকায় শান্তি ফিরিয়ে দিন।বিলাসপুরের আরেক বাসিন্দা রাবেয়া খাতুন বলেন, প্রথমে মনে হয়েছিল ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। ঘর খুলে দেখি চারদিকে ধোঁয়া আর কয়েকজন মানুষ দৌড়ে পালাচ্ছে। এই ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) তানভীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, এর আগেও গত রবিবার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক যুবকের বোমা হামলায় হাতের কবজি উড়ে গিয়ে গুরুতর আহত হন এবং পরে অভিযান চালিয়ে পুলিশ চার বালতি ভর্তি ককটেল বোমা উদ্ধার করে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park