1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

হাসপাতালে জিম্মি করে গৃহবধুকে ধর্ষণ, অভিযুক্ত দুই আনসার সদস্য আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গভীর রাতে আশ্রয় নিতে আসা দম্পতিকে জিম্মি করে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।ঘটনার পর পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী নারীর সাথে কথা বলেছেন।জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন । এ সময়  বাসষ্ট্যান্ড এলাকায় আসার পর ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেইটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের আট তলা বিশিষ্ট নতুন ভবনের নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী মেয়েটি নীচে নেমে তাঁর স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগীয় তাঁরা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে সদর থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাঁদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ভুক্তভোগী গৃহবধুকে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং অভিযুক্ত দুই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, মৌখিক অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park