1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

সরকারই বেনজীরকে বিদেশে পাঠিয়েছে: ফখরুল

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার(৪জুন) বন্দরনগরী চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বিএনপি মহাসচিব এ কথা বলেন।তিনি বলেন, ‘সাবেক আইজিপি ও সাবেক র‍্যাব প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি। হিন্দুদের জায়গা দখল করেছেন। সরকার তাকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে।’মির্জা ফখরুল আরও বলেন, ‘দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনাপ্রধানের ওপর। এ সরকার হাজার হাজার বেনজীর-আজিজ তৈরি করেছে আর গোটা দেশটাকে গিলে খাচ্ছে তারা।’বিএনপি মহাসচিব বলেন, ‘চট্টগ্রামের মাটি সবসময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রামের মানুষ যে লড়াই করছে তা তুলনাহীন।’জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চট্টগ্রাম ফোরাম’ এ আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জিয়াউর রহমানের এত বিরোধিতা করে কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি। তারা দাবি করে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, যুদ্ধ করেননি। কিন্তু পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করল, সবাই পালিয়ে ছিলেন। সেই মুহূর্তে বেতারে চট্টগ্রাম থেকে মেজর জিয়া বলেছিলেন, “স্বাধীনতা ঘোষণা করছি,” যা স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল বাংলাদেশে। এটি অস্বীকার করার উপায় নেই।’মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগের পাঁচ বছর ছিল দুঃশাসনের। তারা জিয়াউর রহমানকে ছোট করে দেখাতে চায় এবং তার নাম মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস জিয়াকে ধারণ করেছে। তাকে চাইলেই তাকে কি মুছে ফেলা যায়।’তিনি বলেন, ‘জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। বাংলাদেশে যা কিছু সুন্দর এবং সম্ভাবনাময় সবকিছুই চালু করেছিলেন জিয়া। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী। তারা বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের-চুরির রাজত্ব তৈরি করেছে।’আলোচনা সভায় বিএনপি মহাসচিবের বক্তব্যে বাংলাদেশি জাতীয়তাবাদের গুরুত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park