1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

মানিকগঞ্জে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে রূপজান এন্টারপ্রাইজ কার ওয়াশের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত  মো. সাহিদুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে একটি স্বচ্ছ সাদা পলিথিনে রাখা ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মো. সাহিদুল ইসলাম  দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার থানা এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।পুলিশ আরও জানায়, সাহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বে চুরি, ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। পিসিপিআর যাচাই অনুযায়ী, তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার একটি মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি এবং মামলাটি বর্তমানে বিচারাধীন।জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মো. সাহিদুল ইসলামের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park