1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

মানিকগঞ্জে বৈশাখী টিভি’র সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় টিআরইউ’র নিন্দা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয়ে বৈশাখী টিভি’র সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।বুধবার (২৯ এপ্রিল) সকালে দেওয়া এক নিন্দা প্রস্তাবে সংগঠনটি জানায়, মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে একজন পেশাদার সাংবাদিকের বাড়িতে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা।সংগঠনের সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী আল আমিন হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও এলাকায় মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে শিবালয় উপজেলার তেওতা এলাকায় কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাদকের বিরুদ্ধে তার ফেসবুক ওয়ালে পোস্টকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন হোসেন এ হামলা চালায়।ঘটনার সময় বাসার টিনের গেটে আঘাত করে ভাঙচুর করা হয় এবং পরে সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে রড হাতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park