1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

মাতাল হয়ে পুলিশকে কামড় দিলো ৩ নারী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

 

সোনিয়া তালুকদার।।মদ্যপ হয়ে পুলিশের ওপর আক্রমণ ও গালিগালাজ করেছেন তিন নারী। এমনকি তারা এক নারী কনস্টেবলকে কামড়ও দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাই শহরে। ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ভিরারের গোকুল নামের একটি আবাসিক এলাকার বারের সামনে গভীর রাতে কিছু নারীর হুল্লোড় শোনা যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ডাকা হয়। বারে আসা অন্যদের সঙ্গে ওই নারীদের বিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে তাদের বার থেকে চলে যেতে বলা হয়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশদের সঙ্গে ঝগড়া ও তাদের গালিগালাজ করছেন তিন নারী। তারা একজন নারী কনস্টেবলের হাতেও কামড় দেয় এবং তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে।আরেক কনস্টেবলের মাথায় বালতি দিয়ে আঘাত এবং তার কব্জিতে কামড় দেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। ভিডিওটিতে দেখা গেছে এক মেয়ে তার বন্ধুদের থামানোর চেষ্টা করছে।অভিযুক্ত তিন নারীকে কাব্য, অশ্বিনী ও পুনম নামে চিহ্নিত করেছে পুলিশ।তাদের গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park