1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

 

এস এম টুকু মঠবাড়িয়া থেকে।।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও নানা হয়রানি বন্ধে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রবাসীদের কল্যাণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠিত হয়েছে।শুক্রবার বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠন করা হয়। এ উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী আলহাজ্ব সহরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সৌদি প্রবাসী মাহবুবুল ইসলাম নান্না, দেলোয়ার হোসেন, মজিবর রহমান, মোঃ আউয়াল, ফোরকান মৃধা প্রমুখ। শেষে আলহাজ্ব সরোয়ার হোসেন মৃধা, আলহাজ্ব রুহুল আমিন দুলাল, নাজমুল ইসলাম কামাল মুন্সি, শামীম মৃধা, কে এম হুমায়ুন কবির, আবু বকর সিদ্দিক বাদল, মামুন বিল্লাহ, নুরুল ইসলাম, মনির ফকির, এ আর মামুন খান, ছগির হোসেন, শহীদ মৃধা, আব্দুল ওয়াদুদ, মামুন মিয়া, নাজমুল হোসেন, ফিরোজ মৃধা, এম রেজাউল করিম মিরাজ কে উপদেষ্টা করা হয়।এ ছাড়া মাহবুবুল ইসলাম নান্না কে আহবায়ক ও মোঃ আউয়াল কে সদস্য সচিব এবং মজিবর রহমান মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান ছোট্ট, ফোরকান মৃধা, মাসুম মৃধা, শহীদ মনির, নজরুল ইসলাম ও ছগির মিয়া কে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।নব গঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব মাহবুবুল ইসলাম নান্না বলেনঃ দীর্ঘদিন ধরে প্রবাসীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। অথচ প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। প্রবাসীদের কল্যাণে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১০১ সদস্যের জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park