1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

ভেদরগঞ্জে কৃষকের তিন ফসলি জমির মাটি কাটার সময় ভেকু জব্দ, আটক ৩

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

শরীয়তপুর জেলা প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষকের তিন ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার সময় ভেকু মেশিন-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল।এর আগে রোববার দিনগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, উলজেলার নাজিমপুর এলাকার ইব্রাহিম কাজীর ছেলে সুলতান কাজী (৪২), মজিদ শেখের ছেলে রবিউল শেখ (৫৫) ও মাসুদুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (২০)।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাপরাইল এলাকার মোঃ মতি মাল তার জমিতে দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে আসছেন। শনিবার দিনগত রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই জমি থেকে জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে মাটির টপ সয়েল কেটে নেওয়া শুরু করেন সুলতান কাজী ও তার সহযোগীরা। বিষয়টি মতি মাল মুঠোফোনের মাধ্যমে পুলিশকে জানালে সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক লোকনাথ মল্লিকসহ একটি ফোর্স ঘটনাস্থল পাঠান।এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পরে তাদের আটক করে ও মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, জোরপূর্বক তিন ফসলি জমির মাটি কাটার উপরাধে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park