1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

বাগেরহাটের রামপালে ২৪৯ ভোটের ব্যবধানে পুনরায় চোয়ারম্যান মোয়াজ্জেম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":5,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের রামপালে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে।কোনো সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে ভোট গ্রহণ।এ নির্বাচনে কোন পদের পরিবর্তন হয়নি।বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানই বেসরকারি ফলাফলে পুনরায় নির্বাচিত হয়েছেন।বেসরকারী ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মাত্র ২’শ ৪৯ ভোটের ব্যাবধান নিশ্চিত হয়েছে জয় পরাজয়।বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২৪ হাজার ১’শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক নিয়ে জামিল হাসান জামু পেয়েছেন ২৩ হাজার ৯ ‘শ ৪৭ ভোট । ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন তালা প্রতীক নিয়ে ২০ হাজার ২ ‘শ ৩১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।  তার নিকটতম  প্রতিদ্বন্দি মেহেদী হাসান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৩’শ ৪২ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে হোসনেয়ারা মিলি পেয়েছেন ২৬ হাজার ৪৮’শ ২১ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীক নিয়ে  মোসা. ছায়েরা বেগম পেয়েছেন ২০ হাজার ৯’শ ২৫ ভোট।চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন রামপালবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।যারা তাকে ভোটের মাধ্যমে আবারও নির্বাচিত করেছেন তাদর প্রতি সে চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি বলেন,স্মার্ট রামপাল গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।এ জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park