1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

প্রথম ধাপে চেয়ারম্যান হলেন ইসমাইল হক: ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নির্বাচন।সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।ফলাফলে নড়িয়াতে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী একেএম ইসমাইল হক ও ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম।এদের মধ্যে নড়িয়া উপজেলা পরিষদ টানা তৃতীয় বারের মতো দখলে রেখেছেন ইসমাইল হক। অন্যদিকে ভেদরগঞ্জ উপজেলায় ওয়াছেল কবির গুলফাম নতুন মুখ।বুধবার (৮ মে) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ শেষে গণনার পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ২১২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৭৬ টি কেন্দ্রের ৬৭০ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ফলাফলে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী একেএম ইসমাইল হক ৩০ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মামুন শিকদার ভিপি মোস্তফা পেয়েছেন ২০হাজার ৫২৭ ভোট। আনারস প্রতীকের অপর প্রার্থী আলাউদ্দীন ব্যাপারী পেয়েছেন ২ হাজার ২৮৬ ভোট। নড়িয়াতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩ হাজার ১৫৯ জন ভোটার।অন্যদিকে ভেদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৭৩ জন।নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।নির্বাচনে ৮০ টি কেন্দ্রের ৬৩৯ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী ওয়াছেল কবির গুলফাম ৬০ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির মোল্লা পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট। ভেদরগঞ্জে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক লাখ ৩ হাজার ১২৪ জন ভোটার।জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park