1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগীতা চাইলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগীতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। একই সাথে দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এসময় অন্তর্বর্তী সরকারকে সহযোগীতা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত।এর আগে ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় তিনি অর্থনৈতিক সহযোগীতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দু দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন।প্রধান উপদেষ্টা দেশের ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে দেশ গঠনে জাপানের কাছে আর্থিক সহযোগীতা চান। বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুমের প্রতিটি ঘটনা তদন্ত করা হবে। এ বিষয়ে কমিশন করার চিন্তা করছে সরকার। গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে ৩০ আগস্টের আগে বাংলাদেশ সই করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park