1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে পৌর প্রশাসকের অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

 

মোফাজ্জল হোসেন/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুটপাথ দখল মুক্ত করতে নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম অভিযান শুরু করছেন।স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ ‘সহ পৌরসভার স্টাফদের সাথে নিয়ে ৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহরের বেবি স্ট্যান্ড কান্দাপাড়া মোড় থেকে পার্ক বাজার হয়ে বটতলা পর্যন্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এরপর তার আহবানে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম রাস্তার দুই পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখার জন্য তিনটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেন। সেই সাথে ফুটপাত দখল মুক্ত রাখতে সকলকে সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নবাগত পৌর প্রশাসক (ডিডিএলজি) মাহফুজুল আলম মাসুম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, যুগ্ম সম্পাদক মেহেদী সাজু, মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), বিডি ক্লিনের সদস্য মাহাদিয়া হাসান, ফয়সাল, সিয়াম, সিয়াম আলদিন, রাশেদুল, মামুন, লিজা, বর্ষা, অনামিকা ও সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন। টাঙ্গাইল শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা বিষয়ক কার্যক্রম, শহরের উন্নয়নমূলক বিভিন্ন দিক এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তাগণ।স্বেচ্ছাসেবীগণ বলেন সুচিন্তিত পরামর্শ, দিকনির্দেশনা এবং ইতিবাচক অনুপ্রেরণা আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে বিশেষ পাথেয় হয়ে থাকবে।বিডি ক্লিন টাঙ্গাইলের সদস্যগণ বলেন, পৌর কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে আশা রাখছি, ভবিষ্যতেও যৌথভাবে তাদের সহযোগিতা ও নির্দেশনায় টাঙ্গাইল টিম আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park