1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

টাঙ্গাইলে পেট্রোল পাম্প এর কার্যক্রম নিষিদ্ধ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

টাঙ্গাইলে প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারের অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার(৮ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই পাম্পটি বন্ধ করে দেন এবং পাম্পের মালিককে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, কয়েক মাস যাবত টাঙ্গাইল শহর সংলগ্ন বাসাখানপুর বাজারে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি এআর ট্রেডার্স নামক মিনি পেট্রোল পাম্প পরিচালনা করছেন। এই মিনি পেট্রোল পাম্পটি পরিচালনার জন্য প্রয়োজনীয় কোন প্রকার বৈধ কাগজপত্র নাই। চলমান সংকটকালে ওই পাম্পে পেট্রোল বেশি দামে বিক্রি করা হচ্ছিল। প্রতিটি মোটরসাইকেলে ওই পাম্প  থেকে ৫০০-১০০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে বাজার তদরকি করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে তারা কাজ করছেন। এর প্রেক্ষিতে সদর উপজেলার বাসাখানপুর বাজারে একটি দোকানে অনুমোদন ছাড়া এআর ট্রেডার্স নামে মিনি পেট্রোল পাম্প গড়ে তুলে বেশি দামে পেট্রোল বিক্রি করছে। ফলে এআর ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাককেকে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা এবং পেট্রোল বিক্রি কার্যক্রম বন্ধ  করে দেওয়া হয়েছে। অভিযানে টাঙ্গাইলের সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park