1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

চট্টগ্রাম সংবাদদাতা।।বন্দর নগরীর পতেঙ্গা এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসীম জাওয়াদ নামে এক পাইলট নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হলেও দুইজন পাইলট গুরুতর আহত হন। আহত পাইলটদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন পাইলটের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে পাইলট স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদের মৃত্যু হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলটের মৃত্যু হয়েছে। এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি নামার সময় বেলা ১০টা ২৮ মিনিটে পেছনের দিকে আগুন ধরে যায়। দুইজন পাইলট প্যারাসুটের সাহায্যে নামতে সক্ষম হন। বিধ্বস্ত বিমান উদ্ধারে চেষ্টা চলছে। জানা যায়, জহুরুল হক ঘাঁটি থেকে বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের ওপর দিয়ে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ পেছনের দিকে আগুন দেখা যায়।এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে। এসময় দুইজন পাইলট প্যারাসুটযোগে নিচে নামতে সক্ষম হয়। বিধ্বস্ত বিমানটি খুঁজতে বাংলাদেশ নৌ-বাহিনীর টাগবোটসহ ডুবুরি, ফায়ার ফাইটার, পুলিশ, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াই এ কে-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন পাইলটই গুরুতর আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত পাইলট স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদের মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park