1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে যুবদলের কর্মী গুরুতর আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

খুলনা প্রতিনিধি।।খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে যুবদলের কর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় দিকে জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে ঘটনাটি ঘটেছে।লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মো. পারভেজ (৩৪) মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে।ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আশিক গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে বেশ কিছুদিন যাবত সন্ত্রাসী এই বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিল বলে ধারণা করছে স্থানীয়রা। গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park